Wednesday, April 16, 2025

সরকারী কর্মচারী সম্পর্কিত আইন

 

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯

বিধি-2: প্রয়োগ;বিধি-3: সংজ্ঞা; বিধি-5: উপহার; বিধি-6: বিদেশী পুরস্কার গ্রহণ; বিধি-8: সরকারী কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ; বিধি-9: চাঁদা; বিধি-10: ধার দেওয়া এবং ধার করা; বিধি-13: সম্পত্তির ঘোষণা; বিধি-15: ফটকাবাজি এবং বিনিয়োগ; বিধি-18: দেউলিয়াত্ব ও অভ্যাসগত ঋণগ্রস্থতা; বিধি-22: বেতার সম্প্রচারে অংশগ্রহণ এবং সংবাদ মাধ্যমের সংগে যোগাযোগ; বিধি-25: রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ; বিধি-27এ: মহিলা সহকর্মীদের প্রতি আচরণ; বিধি-27বি: স্বার্থের দ্বন্ধ; বিধি-29: চাকরিজীবি সমিতির সদস্যপদ। 


সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, 1985

বিধি-2এফ: অসদাচরণ এর সংজ্ঞা; বিধি-3: দন্ডের ভিত্তিঃ (এ) দক্ষতা হরান, (বি) অসদাচরণের দায়ে দোষী হন, (সি) ডিজারশনের দায়ে দোষী হন, (ডি) দুর্নীতিপরায়ন হন, (ই) নাশকতামূলক কর্মে লিপ্ত হন; বিধি-4: দন্ডসমূহ (2) লঘুদন্ড (এ.তিরস্কার, বি.পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, সি.বেতন স্কেলে দক্ষতারসীমা অতিক্রম বন্ধ রাখা, ডি.ক্ষতি আদায়,  ই.বেতন স্কেলের নিম্নধাপে অবনমিতকরণ); (3) গুরুদন্ড (এ.নিম্ন পদে/বেতন স্কেলে অবনমিতকরণ, বি.বাধ্যতামূলক অবসর, সি.চাকরি হইতে অপসারণ, ডি. চাকরি হইতে বরখাস্ত); বিধি-4 এর উপবিধি 5: দন্ডসমূহ যেভাবে আরোপযোগ্য হইবে; বিধি-5: নাশকতার ক্ষেত্রে তদন্ত পদ্ধতি; বিধি-6: লঘুদন্ড আরোপের লক্ষ্যে তদন্ত পদ্ধতি; বিধি-7: গুরুদন্ড আরোপের লক্ষ্যে তদন্ত পদ্ধতি; বিধি-11: সাময়িক বরখাস্ত; বিধি-12: বাধ্যতামূলকভাবে অবসরপ্রাপ্ত, অপসারিত, অথবা চাকুরি হইতে বরখাস্তকৃত সরকারী কর্মচারীগণের ক্ষতিপূরণ পেনশন, আনুতোষিক ইত্যাদি; বিধি-18: আপীলের সীমাবদ্ধতা; বিধি-25: আদালতে বিচারাধীন মামলা।

 

সরকারী কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, 1979

বিধি-3: অপরাধ (এ.এমন কাজ করা যা অন্যদের মধ্যে অনানুগত্য সৃস্টি করে, বি.নিজে কর্ম হইতে অনুপস্থিত থাকা, সি. কর্তব্য পালন না করার নিমিত্তে উস্কানি দেয়া, ডি.অন্যকে কর্তব্য সম্পাদনে নিবৃত্ত করা); বিধি-4: দন্ড (এ. বরখাস্ত, বি.অব্যাহতি, সি.পদাবনমিত বা বেতন হ্রাস); বিধি-5: তদন্ত ও দন্ড; বিধি-6: আপীল ও রিভিউ (1. সাত দিনের মধ্যে পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপীল করা যাবে, 2. নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতি হলে ত্রিশ কার্যদিবসের মধ্যে রিভিউ এর আবেদন করা যাবে); ধারা-7: আদালতের আশ্রয় গ্রহণ নিষিদ্ধ।

 

গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, 1982

বিধি-4: বিনানুমতিতে কাজে অনুপস্থিতির দন্ড; বিধি-5: বিনানুমতিতে অফিস ত্যাগের জন্য দন্ড; বিধি-6: বিলম্বে উপস্থিতির জন্য দন্ড; বিধি-7: অপরাধের পুনরাবৃত্তির জন্য দন্ড।

গণকর্মচারী (সাজাপ্রাপ্তিতে বরখাস্ত) অধ্যাদেশ, 1985

বিধি-2: সংজ্ঞা; বিধি-3: সাজা প্রাপ্তির কারণে বরখাস্ত; বিধি-4: অব্যাহতি ইত্যাদি।

সরকারী গোপন আইন, 1923

ধারা-2: নিষিদ্ধ এলাকা; ধারা-3: গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি (সামরিক স্থাপনার ক্ষেত্রে মৃত্যু দন্ড বা চৌদ্দ বৎসরের কারাদন্ড এবং অন্যান্য ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদন্ড); ধারা-4: বিদেশী এজেন্টের সহিত যোগাযোগে কতিপয় অপরাধের প্রমাণস্বরুপ; ধারা-5: তথ্যের বেআইনী হস্তান্তর (প্রতিরক্ষা সংক্রান্ত এবং বিদেশী শক্তির স্বার্থে বা সুবিধার্থে ব্যবহারের ক্ষেত্রে মৃত্যু দন্ড বা চৌদ্দ বৎসরের কারাদন্ড এবং অন্যান্য ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদন্ড); ধারা-6: মিথ্যা পরিচয় দান বা অননুমোদিত উপায়ে ইউনিফর্ম পরিধান (সামরিক বা অন্য কোন গোপন অফিসিয়াল কোড সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে 14 বছর এবং অন্যান্য ক্ষেত্রে দুই বছর কারাদন্ড); ধারা-7: প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ (দুই বছর পর্যন্ত করাদন্ড অথবা জরিমানা দন্ড বা উভয় দন্ড); ধারা-10: গুপ্তচরকে আশ্রয়দানের শাস্তি (এক বছর পর্যন্ত করাদন্ড অথবা জরিমানা দন্ড বা উভয় দন্ড)।


বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, 1981

বিধি-4: সরাসরি নিয়োগ; বিধি-5: পদোন্নতির মাধ্যমে নিয়োগ (9মঃ 11000-20370/-, ৬ষ্ঠঃ 18500-29700/-, 5মঃ 22250-31250/-, 4র্থঃ 25750-33750/-, 3য়ঃ 29000-35600/-); বিধি-6: শিক্ষানবিশী; বিধি-7: স্থায়ীকরণ; বিধি-7এ: বন্ড প্রদান; বিধি-8: শিথিলকরণ।

কার্যবিধিমালা, 1996

বিধি-10: মন্ত্রণালয় এবং বিভাগসমূহের মধ্যে পরামর্শ; বিধি-12: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহিত পরামর্শ; বিধি-13: অর্থ বিভাগের সহিত পরামর্শ; বিধি-16: মন্ত্রিসভায় যে সমস্ত বিষয় আনা হইবে; বিধি-19: মন্ত্রিসভার নিকট বিষয়াদি উপস্থাপন করার পদ্ধতি; বিধি-29: বৈদেশিক সরকার/এজেন্সীসমূহের সহিত যোগাযোগের মাধ্যম।


বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পরামর্শকরণ) প্রবিধানমালা, 1979

প্রবিধান-4: নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের পরামর্শ; প্রবিধান-5: যে সকল ক্ষেত্রে কমিশনের পরামর্শের প্রয়োজন নাই।                                                                                             

                                                                                                                                                                                                             


No comments:

Post a Comment