Wednesday, April 16, 2025

ফৌজদারি কার্যাবিধি, 1898

 

ভ্রাম্যমান আদালত: ধারা-352 (পরিচালনা), ধারা-241 (প্রসিকিউশন রিপোর্ট), ধারা-242 (চার্জ ফ্রেম), ধারা-243 (দোষ স্বীকার করলে দোষী সাব্যস্ত ও দন্ড প্রদান), ধারা-388 (জরিমানা অনাদায়ে)।

বিচার বিভাগীয় কার্যক্রম: ধারা-4 (16)। বিচার বিভাগীয় তদন্ত: ধারা-4 (1)। ময়না তদন্ত: ধারা-174 (3) এবং PRB 1943 এর 307 (গ)। কবর থেকে লাশ তোলা: ধারা-176 (2)।উন্মাদ: ধারা-464 (উন্মাদ সম্পর্কে), ধারা-466 (1) (তদন্ত বা বিচার সাপেক্ষে উন্মাদের মুক্তি), ধারা-466 (2) (উন্মাদের হেফাজত)

নির্বাহী ম্যাজিস্ট্রেট: ধারা-10; সংক্ষিপ্ত বিচার: হেফাজত: ধারা-260 হতে 265। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার: ধারা-54 (ম্যাজিস্ট্রেটেরে অনুমতি ব্যতীত 9 টি ক্ষেত্রে পুলিশ গ্রেফতার করতে পারে যথা- Cognizable offence, Implement house breaking, Proclaimed offender, Stolen property, Obstruds a police officer, Deserter-প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী, Outside Bangladesh, Released convict, Requisition slip), ধারা-55 (থানা এলাকার মধ্যে গ্রেফতার), ধারা-57 (পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে নিজের নাম ঠিকানা গোপন করে), ধারা-128 (বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গ্রেফতার), ধারা-151 (আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র), ধারা-401 (3) (মুচলেকার শর্ত ভঙ্গ করলে), ধারা-59 (পুলিশ ব্যতীত অন্য কারো বিনা পরোয়ানায় গ্রেফতার ক্ষমতা-বেসরকারী লোক), ধারা-65 (ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার)। তল্লাশী পরোয়ানা: ধারা-98 এবং দন্ডবিধি, 1860 এর 292 (অশ্লীল বস্তু)। সাফাই সাক্ষী: ধারা-342 (মতে সাফাই সাক্ষী উপস্থাপন করবে কিনা জানতে চাওয়া হয়)। জেনারেল ডায়েরী: ধারা: 154-155 (পি-65 ফর্ম এর 200 পৃষ্ঠার রেজিষ্ট্রার); পুলিশ আইন 1861 এর ধারা-44 (ম্যাজিস্ট্রেট কর্তৃক ডায়রী তলব)। আমলযোগ্য অপরাধ: ধারা-4 (1চ) (CRPCএর 2য় তফসিলের 3য় কলামে বর্ণিত)। সুরতহাল: ধারা-174 এ সুরতহাল সম্পর্কে বলা হয়েছে, ধারা-176(1) মতে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট সুরতহাল পরিচালনা করেন। এজাহার/FIR: ধারা-154। তদন্ত প্রতিবেদন/পুলিশ রিাপোর্ট: ধারা-173 (ক. অভিযোগপত্র খ.চুড়ান্ত প্রতিবেদন গ. Non-FIR প্রসিকিউশন রিপোর্ট-দন্ডবিধি, 1860 এর 323 ধারা); আসামী পলাতক থাকলে আদালত 204 ধারায় গ্রেফতারী পরোয়না ইস্যু করবে, তদন্তে সন্তুষ্ট না হলে আদালত 173 (3খ) ধারা মতে অধিকতর তদন্তের আদেশ দিতে পারবে; পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, 1943 অনুযায়ী চূড়ান্ত প্রতিবেদন 05 প্রকার। সমন: ধারাঃ 68(আদালতের সমন হবে লিখিতভাবে প্রতিলিপি সহ এবং বিচারকের স্বাক্ষর ওসীল যুক্ত), ধারা-69 (সমন জারির পদ্ধতি), ধারা-70 (প্রাপক পাওয়া না গেলে সমন জারীর পদ্ধতি), ধারা-71 (69 ও 70 সম্ভব না হলে লটকিয়ে জারী), ধারা-72 (প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারী)। রিমান্ড/হেফাজত: ধারা-167 (1) এ রিমান্ড সম্পর্কে বলা হয়েছে, ধারা-61 অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা যাবে না মনে হলে IO রিমান্ড এর আবেদন করেন, ধারা-167(2) এবং PRB, 1943 এর 324 অনুযায়ী রিমান্ডের মেয়াদ 15 দিনের বেশী হবে না।   গ্রেফতারী পরোয়ানা: ধারা-75 থেকে 86 তে গ্রেফতারী পরোয়ানা সম্পর্কে বলা হয়েছে; ধারা-75 (গ্রেফতারী পরোয়নার উপাদান), ধারা-76 (আদালত কর্তৃক জামানত গ্রহণের নির্দেশ), ধারা-77 (গ্রেফতারী পরোয়ানা পুলিশের উপর নির্দেশিত হইবে), ধারা-80 (অভিযু্ক্ত ব্যাক্তি কর্তৃক গ্রেফতারী পরোয়ানা দেখার অধিকার), ধারা: 83 (এখতিয়ার বর্হিভুত এলাকায় গ্রেফতারী পরোয়ানা জারীর পদ্ধতি)। হুলিয়া: ধারা-87 (30 দিনের কম সময়ের মধ্যে হাজিরের নির্দেশ দেয়া যাবে না)। ক্রোকী পরোয়ানা: ধারা-88, উপধারা-88(3) (অস্থাবর সম্পত্তি), উপধারা-88(4) (স্থাবর সম্পত্তি), উপধারা-88(5) (ক্রোককৃত পচঁনশীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা), উপধারা-88(6) (হাজির হলে সম্পত্তি ক্রোক মুক্ত), উপধারা-88(7) (ক্রোকী সম্পত্তি সরকারের অধীনে ন্যস্ত)। দোষ স্বীকারোক্তি: ধারা-164, পুলিশের নিকট  এ দোষ স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইন, 1872 এর 25-27 ধারায় বলা হয়েছে। ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ: ধারা-6। ফৌজদারি আদালতের দন্ড প্রদানের ক্ষমতা: ধারা-31 (হাইকোর্ট দায়রা জজ যে দন্ড দিতে পারেন); ধারা-32 (ক) (ম্যাজিস্ট্রেটগণ যে দন্ড দিতে পারেন); ধারা-32 (খ) (দন্ডসমূহ একত্রে করে যে কোন আইনসংগত দন্ড); ধারা-33 (জরিমানা দন্ড প্রদানে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা); ধারা-33 (ক) (কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা-29 (গ))। ফৌজদারি অপরাধের প্রকারভেদ: 1. আমলযোগ্য অপরাধ-4(1) উপধরার ক্লস-চ; 2. আমল অযোগ্য অপরাধ- 4(1) উপধারার ক্লস-ঢ। উৎপত্তি অনুসারে ফৌজদারি মামলা 2 প্রকার: 1. নালিশী মামলা বা সিআর মামলা (ধারা-200); 2. পুলিশী মামলা বা জিআর মামলা (ধারা-154, 156-জিআর মামলা; ধারা-155-নন জিআর)।নির্বাহী ম্যাজিস্ট্রেট: ধারা-10 এর 1-6 উপধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা: ধারা-36 অনুযায়ী তফসিল 3(5) এ উল্লেখিত ক্ষমতা; ধারা-64 (গ্রেফতার নির্দেশ/হাজতে প্রেরণ), ধারা-65 (ওয়ারেন্ট জারী), ধারা-83,84,86 (পরোয়না পৃষ্ঠাংকন/ গ্রেফতারকৃত আসামীকে অপসারনের আদেশ), ধারা-95 (2)-(ডাক ও তারে তল্লাশী পরোয়না এবং আটক), ধারা-100 (আটক ব্যাক্তিকে খুঁজার তল্লাশী পরোয়ানা), ধারা-105 (যে কোন স্থানে নিজের উপস্থিতিতে তল্লাশীর আদেশ), ধারা-107 (শান্তি রক্ষার জামানত দাবী), ধারা-109 (মুচলেকা সম্পাদনের দাবী করার ক্ষমতা), ধারা-110 (সদাচরণের জন্য জামানত দাবী), ধারা-126(ক) (মুচলেকা বাতিল করে জামিনদারকে অব্যাহতি), ধারা-127 (বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ), ধারা-128 (অসামরিক শক্তি প্রয়োগ), ধারা-129 (সামরিক শক্তি প্রয়োগ), ধারা-142 (স্থানীয় উৎপাত সম্পর্কে আদেশ), ধারা-37 (অতিরিক্ত ক্ষমতা-তফসিল 6 এ বর্ণিত), ধারা-98 (তদন্ত ব্যাতীত তল্লাশী পরোয়ানা জারীর ক্ষমতা), ধারা-108 (রাষ্ট্রদ্রোহ অপরাধ সম্পর্কিত সদাচরণের জন্য জামানত দাবী), ধারা-143 (উৎপাতের পুনরাবৃত্তি নিষিদ্ধ করার আদেশ দানের ক্ষমতা), ধারা-174 (সুরতহাল)  144 ধারার কার্যক্রম: ধারা-144 (1) (আদেশ দানের কারণ), 144 (2) (জরুরি পরিস্থিকে নোটিশ ছাড়া একতরফা আদেশ দেয়া যাবে), 144 (3) (বিশেষ স্থানে ঘনঘন গমনকারী ব্যাক্তির প্রতি আদেশ), 144 (4) (স্বপ্রণোদিত হয়ে বা আবেদনের প্রেক্ষিতে আদেশ দিতে পারবেন, নিজের কিংবা পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল বা সংশোধন করতে পরবেন), 144(5) (ম্যাজিস্ট্রেট আবেদন পেলে শুনানী নেবেন এবং সংশ্লিষ্ট পক্ষতে কারণ দর্শনোর সুযোগ দেবেন, 144 (6) (আদেশের তারিখ হতে 60 দিন বলবৎ থাকবে), 144 (7) (মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না) 

No comments:

Post a Comment